সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে শনিবার (১৮ জুলাই) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
অ্যাক্সিওসের এক সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে জানান, প্রায় চার মাসের মধ্যে প্রথমবারের মতো ইরান সরাসরি সৌদি আরবের অভ্যন্তরে অবস্থিত একটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
তবে হামলার লক্ষ্যবস্তু, ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এর আগে চলতি বছরের এপ্রিলের শুরুতে জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলার সময় সর্বশেষ সৌদি আরবের একটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছিল ইরান।
হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেই এ হামলার খবর সামনে এলো। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলার ঘটনা ঘটছে, যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট পক্ষগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষা করা হচ্ছে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments