Header Ads Widget

Responsive Advertisement

বৈরি আবহাওয়ায় চবির শাটল ট্রেন চলাচল বন্ধ

 বৈরি আবহাওয়ায় চবির শাটল ট্রেন চলাচল বন্ধ


টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা এবং রেললাইনের বিভিন্ন স্থানে গাছ পড়ে যাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. কামরুল হোসেন।

তিনি জানান, ভারী বৃষ্টির কারণে রেললাইনের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে গেছে। পাশাপাশি কয়েকটি স্থানে গাছ পড়ে রেললাইন অবরুদ্ধ হয়ে পড়েছে। ফলে বিকেল থেকে শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তিনি আরও জানান, এর আগে দুপুরের দুটি শাটল ট্রেনও পথে আটকে পড়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে এবং রেললাইন চলাচলের উপযোগী করা গেলে পুনরায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী শাটল ট্রেন চলাচল শুরু হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের প্রয়োজন ছাড়া যাতায়াত থেকে বিরত থাকার এবং পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করার পরামর্শ দিয়েছে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক 

Post a Comment

0 Comments