Header Ads Widget

Responsive Advertisement

বৃষ্টির পানিতে ঢেকে থাকা গর্তে অটোরিকশা উল্টে যুবকের মৃত্যু

 বৃষ্টির পানিতে ঢেকে থাকা গর্তে অটোরিকশা উল্টে যুবকের মৃত্যু


কুমিল্লার বুড়িচং উপজেলায় টানা বৃষ্টিতে পানিতে ঢেকে থাকা সড়কের গর্তে ব্যাটারিচালিত অটোরিকশা পড়ে উল্টে যাওয়ার ঘটনায় রমজান হোসেন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলার কংশনগর পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রমজান হোসেন ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ গ্রামের উত্তর মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় ব্যবসায়ী আব্দুল জলিল মিয়ার ছেলে।

স্থানীয়দের ভাষ্য, টানা বৃষ্টির কারণে কংশনগর পূর্ব বাজার এলাকার সড়কে পানি জমে যায়। এতে ভাঙাচোরা সড়কের গর্তগুলো পানির নিচে তলিয়ে যায়। এ অবস্থায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের সময় বড় একটি গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

দুর্ঘটনায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন রমজান হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য আলী আজম জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। পরে এশার নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রমজান হোসেনকে দাফন করা হয়েছে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments