স্বামীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্ত্রীরও মৃত্যু
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় নিজ বাড়িতে বৈদ্যুতিক বোর্ডের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে উলিপুর পৌরসভার বলদিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বলদিপাড়া গ্রামের বাসিন্দা আবু সাইয়েদ (৬৮) ও তার স্ত্রী রাবেয়া বেগম (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে বাড়ির বৈদ্যুতিক বোর্ডের একটি সুইচে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন আবু সাইয়েদ। স্বামীকে উদ্ধার করতে গিয়ে খালি হাতে তাকে ছাড়ানোর চেষ্টা করেন রাবেয়া বেগম। এ সময় তিনিও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন।
ঘটনাস্থলেই আবু সাইয়েদের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় থাকা রাবেয়া বেগমও মারা যান।
খবর পেয়ে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments