Header Ads Widget

Responsive Advertisement

ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত

 ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত


ময়মনসিংহের কলেজরোড এলাকায় ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-জামালপুর রুটে রেল চলাচল সাময়িক বন্ধ হয়ে গেছে।

আজ বুধবার (১০ জুন) সকালে এ ঘটনা ঘটে।এদিকে লাইনচ্যুত ওই ট্রেনটিকে উদ্ধারে পাঠানো হয়েছে উদ্ধারকারী ট্রেন। তবে ওই ট্রেনও লাইনচ্যুত হয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস নগরীর তিনকোনা পুকুরপাড় আসতেই বিকট শব্দে ট্রেনের পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

Post a Comment

0 Comments