Header Ads Widget

Responsive Advertisement

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তাওহীদ হৃদয়।

রোববার (২১ জুন) চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে সিরিজে সম্মান বাঁচানোর মিশনে খেলছে টাইগাররা। এর আগে প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে ৭ রানে জয় পেয়ে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া।

শেষ ম্যাচে বাংলাদেশ দলে আনা হয়েছে একাধিক পরিবর্তন। একাদশে সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। এর মধ্যে শরিফুল প্রথম ম্যাচে খেললেও নুরুল ও তাসকিন এই সিরিজে প্রথমবারের মতো মাঠে নামছেন। দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার, আবদুল গাফ্‌ফার সাকলাইন এবং মোস্তাফিজুর রহমান।

অন্যদিকে সিরিজ জয় নিশ্চিত করা অস্ট্রেলিয়া অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে।

বাংলাদেশ একাদশ:
সাইফ হাসান, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

অস্ট্রেলিয়া একাদশ:
মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস (উইকেটরক্ষক), কুপার কনোলি, ম্যাট রেনশ, টিম ডেভিড, নিখিল চৌধুরী, জোয়েল ডেভিস, অ্যারন হার্ডি, নাথান এলিস, অ্যাডাম জাম্পা ও স্পেন্সার জনসন।

এখন দেখার বিষয়, শেষ ম্যাচে জয়ের মাধ্যমে বাংলাদেশ সিরিজে সান্ত্বনা খুঁজে পায় কি না, নাকি পূর্ণ আধিপত্য নিয়ে হোয়াইটওয়াশ সম্পন্ন করে অস্ট্রেলিয়া।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments