Header Ads Widget

Responsive Advertisement

আর্জেন্টিনার জার্সি পরে ট্রাইব্যুনালে পলক, ভিডিও ভাইরাল

 আর্জেন্টিনার জার্সি পরে ট্রাইব্যুনালে পলক, ভিডিও ভাইরাল


সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সি পরা অবস্থায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে দেখা গেছে—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

সোমবার (১৫ জুন) প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, পুলিশের প্রিজন ভ্যান থেকে নামিয়ে তাকে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে নেওয়া হচ্ছে। এ সময় তিনি আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি পরিহিত অবস্থায় ছিলেন। তার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন এবং আশপাশে থাকা কয়েকজন ব্যক্তি দৃশ্যটি মোবাইল ফোনে ধারণ করেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নানান মন্তব্য ও প্রতিক্রিয়া দেখা গেছে। বিষয়টি নিয়ে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন, আবার কেউ কেউ এটিকে স্বাভাবিক ব্যক্তিগত পছন্দ হিসেবে দেখছেন।

এর আগে ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকা থেকে জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি একাধিক হত্যা, হত্যাচেষ্টা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে রয়েছেন। এসব মামলার ধারাবাহিক শুনানির অংশ হিসেবেই তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments