ঝাল স্বাদের মজাদার বিফ চিলি বানাবেন যেভাবে
ঝাল ও মশলাদার খাবারপ্রেমীদের কাছে বিফ চিলি একটি জনপ্রিয় পদ। অল্প কিছু উপকরণ আর সহজ রান্নার প্রক্রিয়ায় ঘরেই তৈরি করা যায় রেস্টুরেন্টের স্বাদের এই সুস্বাদু খাবার।
উপকরণ
গরুর মাংস – ২০০ গ্রাম
পেঁয়াজ – ২টি
কাঁচামরিচ – ৭টি
ক্যাপসিকাম – ১টি
রসুন – ৪ কোয়া
ডিম – ১টি
লবণ – স্বাদমতো
সয়া সস – পরিমাণমতো
ওয়েস্টার সস – পরিমাণমতো
টেস্টিং সল্ট – সামান্য
ময়দা – সামান্য
তেল – প্রয়োজনমতো
প্রস্তুত প্রণালি
প্রথমে গরুর মাংস ভালোভাবে ধুয়ে একটি ডিম ও স্বাদমতো লবণ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিন। এরপর একটি কড়াইয়ে সামান্য তেল গরম করে মাংস কষিয়ে নিন।
অন্য একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ, কাঁচামরিচ, ক্যাপসিকাম ও রসুন হালকা ভেজে নিন। এরপর কষানো মাংস যোগ করুন।
এবার সয়া সস, ওয়েস্টার সস, টেস্টিং সল্ট ও সামান্য ময়দা দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। মাঝারি আঁচে আরও ৫ মিনিট রান্না করুন।
সব উপকরণ ভালোভাবে মিশে গেলে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু বিফ চিলি।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments