Header Ads Widget

Responsive Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নিহত ৪, আহত অন্তত ১০

 ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নিহত ৪, আহত অন্তত ১০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (৮ জুন) ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বৈশামোড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিগন্ত পরিবহনের একটি লোকাল বাস মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বৈশামোড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে উল্টে পড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই চার যাত্রীর মৃত্যু হয়। এছাড়া আহত হন অন্তত ১০ জন যাত্রী। খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন।

আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল বাতেন জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। এতে চারজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্ত ও দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments