সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
মাজার ইস্যুকে কেন্দ্র করে সমালোচনার মুখে সিলেটের আলোচিত জেলা প্রশাসক (ডিসি) মো. সারোয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (ঊনি-২ শাখা) জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমকে বদলিপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে ২০২৫ সালের ১৮ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
প্রশাসনিক এই পরিবর্তনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট মহলে আলোচনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments