Header Ads Widget

Responsive Advertisement

দাফনের এক ঘণ্টা পর লাশ তুলে নেওয়ার চেষ্টা

দাফনের এক ঘণ্টা পর লাশ তুলে নেওয়ার চেষ্টা


 কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় দাফনের এক ঘণ্টা পর কবর খুঁড়ে লাশ তুলে নেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২২ মে) রাত প্রায় ১টার দিকে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রতি মৌজার কানিপাড়া জামে মসজিদ কবরস্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা আব্দুস সাত্তারের ছেলে হারুন অর রশিদ ঢাকায় মারা যান। স্বজনরা তার মরদেহ বাড়িতে এনে শুক্রবার রাতে কানিপাড়া জামে মসজিদসংলগ্ন কবরস্থানে দাফন করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের অভিযোগ, দাফন শেষে জানাজায় অংশ নেওয়া লোকজন চলে যাওয়ার প্রায় এক ঘণ্টা পর কয়েকজন দুর্বৃত্ত কবরস্থানে প্রবেশ করে। তারা কবর খুঁড়ে মরদেহ নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। আশপাশের কয়েকজন বাসিন্দার সন্দেহ হলে তারা কবরস্থানের দিকে এগিয়ে যান।

স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এলাকাবাসী কবরের কাছে গিয়ে খোঁড়াখুঁড়ির চিহ্ন দেখতে পান। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) লাভলু মিয়া বলেন, এ ধরনের একটি ঘটনার কথা শুনেছি। তবে বিস্তারিত এখনও জানি না।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ বলেন, ঘটনাটি দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment

0 Comments