দেশের ৮ অঞ্চলে ৬০ কি. মি. বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা
এদিকে ঢাকা ও আশেপাশের এলাকায় সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত পারে। এছাড়া পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে থেকে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশ ছিল। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, আর আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
সূর্য আজ সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে অস্ত যাবে এবং আগামীকাল ভোর ৫টা ১৪ মিনিটে সূর্যোদয় হবে।
0 Comments