Header Ads Widget

Responsive Advertisement

আইড্যাব ফুটসাল ফেস্ট ২০২৬ সফলভাবে সম্পন্ন, চ্যাম্পিয়ন AIUB

 আইড্যাব ফুটসাল ফেস্ট ২০২৬ সফলভাবে সম্পন্ন, চ্যাম্পিয়ন AIUB


ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইড্যাব)-এর উদ্যোগে এবং Harrington-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত “আইড্যাব ফুটসাল ফেস্ট ২০২৬” সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৫ মে) রাজধানীর বসুন্ধরা কিংস এরিনায় অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী ক্রীড়া আয়োজনে দেশের ইন্টেরিয়র ডিজাইন ও স্থাপত্য খাতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও পেশাদার দল অংশগ্রহণ করে।

জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (AIUB) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার-আপ হয় সাউথ ইস্ট ইউনিভার্সিটি। পুরো টুর্নামেন্টজুড়ে অংশগ্রহণকারী দলগুলো দক্ষতা, কৌশল, দলগত সমন্বয় এবং খেলোয়াড়সুলভ মনোভাবের দৃষ্টান্ত স্থাপন করে দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ. কে. এম. ওয়ালি উল্লাহ। তিনি তার বক্তব্যে তরুণ পেশাজীবীদের মাঝে খেলাধুলা, নেতৃত্বগুণ ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

আয়োজকরা জানান, “আইড্যাব ফুটসাল ফেস্ট ২০২৬”-এর মূল উদ্দেশ্য ছিল দেশের সৃজনশীল পেশাজীবী ও শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, সৌহার্দ্য, নেটওয়ার্কিং এবং দলগত চেতনা গড়ে তোলা। একইসঙ্গে কর্মব্যস্ত পেশাজীবনের বাইরে খেলাধুলার মাধ্যমে একটি ইতিবাচক ও প্রাণবন্ত প্ল্যাটফর্ম তৈরি করাও ছিল এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

আইড্যাবের পক্ষ থেকে Harrington-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। আয়োজকরা বলেন, প্রতিষ্ঠানটির সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় এ ধরনের একটি বৃহৎ ও সফল আয়োজন বাস্তবায়ন সম্ভব হয়েছে।

আয়োজকরা আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া ও পেশাভিত্তিক আয়োজনের মাধ্যমে দেশের ইন্টেরিয়র ডিজাইন কমিউনিটির মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং তরুণ ডিজাইনারদের জন্য অনুপ্রেরণামূলক পরিবেশ তৈরি করতে কাজ করে যাবে আইড্যাব।

- তাহাদ নিউজ ২৪ ডেস্ক 

Post a Comment

0 Comments