সরিষাবাড়ীতে বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শনিবার (১৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন।
এর আগে শুক্রবার (১৫ মে) রাতে দুর্বৃত্তরা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। তারা কার্যালয়ে থাকা ধানের শীষ প্রতীকের মোরাল, বিভিন্ন ফেস্টুন ও পোস্টার নষ্ট করে আগুন ধরিয়ে দেয়।
নেতাকর্মীরা অভিযোগ করেন, দুর্বৃত্তরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সাবেক বিএনপি মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারসহ দলের শীর্ষ নেতাদের ছবি পুড়িয়ে দিয়েছে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ক্ষোভ প্রকাশ করেন এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
সরিষাবাড়ী উপজেলা বিএনপির সহসভাপতি চান মিয়া চানু বলেন, গতকাল রাতে দুর্বৃত্তরা কার্যালয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। ছবিগুলো পুড়িয়ে ফেলে। অফিসের বিভিন্ন জায়গায় তারা আগুন দিতে চেষ্টা করেছে।
সরিষাবাড়ী থানার ওসি মো. ইকবাল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আলামত সংগ্রহ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments