Header Ads Widget

Responsive Advertisement

বাংলাদেশ থেকে বছরে ৮ হাজার কোটি টাকা আয় করছে মেটা

 

বাংলাদেশ থেকে বছরে ৮ হাজার কোটি টাকা আয় করছে মেটা



বাংলাদেশ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে প্রতি বছর ৮ হাজার কোটি টাকার বেশি আয় করে মেটা এমন দাবি করেছেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা।

শনিবার (১৬ মে) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘টেলিকম খাতে নতুন সরকারের ভিশন’ শীর্ষক সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়। সেমিনারের আয়োজন করে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি)।

সংগঠনটির সভাপতি সমীর কুমার দে-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকির মাহবুব আনাম। তিনি বলেন, সরকার ৫জি প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গ্রামীণ পর্যায়ে পৌঁছে দিতে কাজ করছে। একইসঙ্গে আগামী পাঁচ বছরে এ খাতে এক কোটি কর্মসংস্থান তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি।

সেমিনারে বক্তৃতাকালে ব্যারিস্টার শাহেদ আলম বলেন, দেশে বর্তমানে প্রায় ৭ কোটি ৩০ লাখ মানুষ ফেসবুক ব্যবহার করেন। প্রতি ব্যবহারকারীর কাছ থেকে গড়ে ১৫ ডলার আয় করে মেটা। সে হিসাবে বাংলাদেশ থেকে প্রতিষ্ঠানটির আয় দাঁড়ায় প্রায় ৭০ কোটি ডলার, যা তাদের নিজস্ব হিসাব অনুযায়ী নির্ধারিত। তবে দেশের অর্থনীতিতে প্রতিষ্ঠানটির দৃশ্যমান অবদান নেই বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর চেয়ারম্যান এমদাদ উল বারী, মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব)-এর মহাসচিব মোহাম্মদ জুলফিকার, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল কবীর, বাংলাদেশ কম্পিটিশন কমিশনের সাবেক পরিচালক খালেদ আবু নাসের, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর অধ্যাপক ড. লুৎফা আক্তার এবং বাংলালিংকেরর হেড অব রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স তাইমুর রহমান।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রবির রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স প্রধান সাহেদ আলম। আর স্বাগত বক্তব্য দেন টিআরএনবির সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবি।


তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments