Header Ads Widget

Responsive Advertisement

টঙ্গীর মিলগেটে তুলার গোডাউন কারখানায় ভয়াবহ আগুন

 

ছবি : সংগৃহীত


টঙ্গীর মিলগেটে তুলার গোডাউন কারখানায় ভয়াবহ আগুন


টঙ্গীর মিলগেটে তুলার গোডাউন কারখানায় লাগা ভয়াবহ আগুন নেভাতে কাজ করছে টঙ্গীসহ আশপাশ থেকে আসা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। সকাল ১০টার দিকে লাগা আগুন একের পর এক গ্রাস করছে আশপাশের দোকানপাট কলকারখানার স্থাপনাসমূহ। কিভাবে আগুন লাগার ঘটনাটি ঘটেছে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস বা স্থানীয়রা বলতে পারেননি।

আগুন লাগার সাথে সাথে আগুন নেভাতে ব্যর্থ হয়ে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়, ততক্ষণে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। খবর দেয়া হয় পার্শ্ববর্তী ফায়ার স্টেশনে। ৬টি ফায়ার ইউনিট আগুন নেভানোর কাজে থাকলেও দুপুর ১টায়ও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছিলেন না ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন এখনও দাউ দাউ করে জ্বলছে।

এদিকে টঙ্গীর মিলগেটে আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান টঙ্গী থানা বিএনপির আহবায়ক ও বিএনপির গাজীপুর-৬ নয়া আসনের মনোনয়ন প্রত্যাশী বসির উদ্দিন। আগুন নেভাতে তিনিও সহায়তা করছেন। টঙ্গী ফায়ার সার্ভিসের মুখপাত্র জনকণ্ঠকে জানান, আগুনের ভয়াবহতা খুব তীব্র আকার ধারণ করেছে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে। ফায়ার ফাইটারদের সহায়তায় আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে আগুন নেভাতে।

সূত্র : জনকণ্ঠ

Post a Comment

0 Comments