Header Ads Widget

Responsive Advertisement

ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক্টর খালে, চালক নিহত

 ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক্টর খালে, চালক নিহত


মঙ্গলবার (২৩ জুন) উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চতলা বাজারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম (২৫) চতলা এলাকার বাসিন্দা এবং ফরিদ মিয়ার ছেলে। আহত আল আমিন (১৪) বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মালবোঝাই ট্রাক্টরটি চতলা বাজার সংলগ্ন খালের ওপর নির্মিত আয়রন ব্রিজ পার হওয়ার সময় হঠাৎ ব্রিজটির পূর্ব পাশ ধসে পড়ে। এতে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে খালের মধ্যে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন উদ্ধারকাজে অংশ নেন। তারা ট্রাক্টরের চালক ও হেলপারকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালক নাঈমকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে গুরুতর আহত আল আমিনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারা দ্রুত ব্রিজটি পুনর্নির্মাণ এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments