Header Ads Widget

Responsive Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় ধানক্ষেতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১৫

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত


ব্রাহ্মণবাড়িয়ায় ধানক্ষেতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১৫



ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেল থেকে সংঘর্ষ শুরু হয়। পরে রাত ৮টা পর্যন্ত টর্চলাইট জ্বালিয়ে চলে এই সংঘর্ষ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে দক্ষিণ আরিফাইল ও ফকিরহাটি গ্রামের শিশু-কিশোররা ফকিরহাটি গ্রামের একটি মাঠে খেলাধুলা করছিল। খেলার সময় ফকিরহাটি গ্রামের এক কিশোর দক্ষিণ আরিফাইল গ্রামের তারা মিয়ার ছেলে মামুনকে মারধর করে। এরই জের ধরে দুই দল গ্রামবাসী টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে খোলা ধানক্ষেতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইট-পাটকেল নিক্ষেপ আর ধাওয়া-পাল্টা ধাওয়ায় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ও সেনাবাহিনীর যৌথ চেষ্টায় সংঘর্ষ থেমেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
সূত্র : কালবেলা



Post a Comment

0 Comments