Header Ads Widget

Responsive Advertisement

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়, ঢাবিতে ছাত্রদলের আনন্দ মিছিল


 

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের ঐতিহাসিক টেস্ট জয় উদযাপন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার (১৬ আগস্ট) বিকেলে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের হাতে বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়।

মিছিলে সংগঠনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নাছির উদ্দীন শাওনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছাত্রদল নেতারা বলেন, বাংলাদেশ দলের এই সাফল্য তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার। যথাযথ পৃষ্ঠপোষকতা ও পরিকল্পনা থাকলে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশ আরও বড় সাফল্য অর্জন করতে পারে।

একই সঙ্গে ক্রিকেটসহ দেশের ক্রীড়াঙ্গনে মেধাবী তরুণদের জন্য পেশাগত সুযোগ তৈরি এবং খেলোয়াড়দের পরিবারকে আর্থিক ও সামাজিক নিরাপত্তার আওতায় আনতে রাষ্ট্রীয় উদ্যোগ জোরদারের দাবি জানান তারা।

মিছিলে ‘সরকারের উদ্যোগ, ক্রীড়া হোক পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানটি বিশেষ গুরুত্ব পায়।

Post a Comment

0 Comments