Header Ads Widget

Responsive Advertisement

সৌরবিদ্যুৎ সংযোগ ছাড়া মিলবে না ই-রিকশার নিবন্ধন


 

সৌরবিদ্যুতে চার্জ না করলে ই-রিকশার নিবন্ধন নয়

সারা দেশের ব্যাটারিচালিত ই-রিকশাকে সিটি করপোরেশন ও পৌরসভার নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে নিবন্ধনের ক্ষেত্রে শর্ত হিসেবে ই-রিকশার ব্যাটারি সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ করা বাধ্যতামূলক করা হচ্ছে। সৌরবিদ্যুৎ ব্যবহার না করলে নতুন নিবন্ধন দেওয়া হবে না, এমনকি পুরনো নিবন্ধনও নবায়ন করা হবে না।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে এক পর্যালোচনা সভা শেষে ব্রিফিংয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান।

তিনি বলেন, নিবন্ধনের পাশাপাশি প্রতিটি ব্যাটারিচালিত রিকশাকে বুয়েট অথবা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অটোমোবাইল শাখা থেকে কারিগরি ফিটনেস সার্টিফিকেট নিতে হবে। বিধিমালা প্রণয়ন হলে দেশের ১৩টি সিটি করপোরেশন, সব পৌরসভা ও উপজেলায় এটি কার্যকর হবে।

এদিকে ঢাকার যানজট কমাতে রিকশা চলাচলে নতুন পদ্ধতি চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজধানীকে আটটি জোনে ভাগ করে প্রতিটি জোনের রিকশায় আলাদা রং ব্যবহার করা হবে। এক জোনের রিকশা অন্য জোনে প্রবেশ করতে পারবে না।

এই ব্যবস্থা জিও-ফেন্সিং প্রযুক্তির মাধ্যমে তদারকি করা হবে। নির্ধারিত এলাকার বাইরে কোনো রিকশা গেলে তা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে সংশ্লিষ্ট চালক বা মালিকের বিরুদ্ধে জরিমানা ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পাশাপাশি সিটি করপোরেশন ও পৌরসভা ভবনগুলোতেও সৌরবিদ্যুৎ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের আশা, এতে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে এবং রাজধানীর যানবাহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে।


তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments