Header Ads Widget

Responsive Advertisement

সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী




 

বাংলাদেশ জামায়াতে ইসলামী বিএনপি সরকারের ছয় মাসের কার্যক্রমের মূল্যায়ন নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সোমবার (১৭ আগস্ট) রাতে দলটির পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

এর আগে রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন করেছিল জামায়াত। সেখানে দেশের চলমান জ্বালানি সংকট ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments