Header Ads Widget

Responsive Advertisement

খাতা পুনর্নিরীক্ষণে তিন লক্ষাধিক আবেদন, শেষ সময় কাল


 

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর খাতা পুনর্নিরীক্ষণের আবেদনে রেকর্ড হয়েছে। গত ১১ আগস্ট শুরু হওয়া আবেদন প্রক্রিয়া সোমবার (১৭ আগস্ট) শেষ হচ্ছে। এরই মধ্যে ফলাফলে অসন্তুষ্ট তিন লাখেরও বেশি শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে।

ঢাকা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, এখন পর্যন্ত এসএসসির ফলাফলে অসন্তুষ্ট তিন লাখের বেশি শিক্ষার্থী আবেদন করেছে। আগামী ১৭ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে।

জানা গেছে, ১৯৯৮ সালের আইনে খাতা পরিদর্শনের কোনো ব্যবস্থা ছিল না। তবে বর্তমান সরকার আইন সংশোধন করায় এবার শিক্ষার্থীরা খাতা পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়নেরও সুযোগ পাচ্ছে।

যেভাবে পুনর্নিরীক্ষণের আবেদন করবেন

এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।

পরবর্তী ধাপে মোবাইল নম্বর দিয়ে বিষয়ভিত্তিক ফলাফল থেকে যেসব বিষয়ের খাতা পুনর্নিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করতে হবে।

প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি দিতে হবে। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।

ফি পরিশোধের পর পোর্টালে ফিরে এসে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। ফি জমা দেওয়ার পর অতিরিক্ত কোনো বিষয় যুক্ত করা গেলেও আগে জমা দেওয়া বিষয় বাতিল করা যাবে না।

পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর শিক্ষার্থীর দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে। কোনো অবস্থাতেই ম্যানুয়ালি আবেদন গ্রহণ করা হবে না এবং পরিশোধ করা ফি ফেরত দেওয়া হবে না।

আবেদনের শেষ সময়: ১৭ আগস্ট ২০২৬

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments