Header Ads Widget

Responsive Advertisement

আমাদের বিশ্বাস থেকেই এই জয় এসেছে: মিরাজ


 

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর দলের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স ও নিজেদের আত্মবিশ্বাসের কথা তুলে ধরেছেন মেহেদী হাসান মিরাজ।

রোববার (১৬ আগস্ট) ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় মিরাজ বলেন, অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে এসে পুরো দল অসাধারণ পারফরম্যান্স করেছে এবং নিজেদের লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে।

তিনি বলেন, অস্ট্রেলিয়া বিশ্বমানের দল হওয়ায় তাদের হারানো বাংলাদেশের জন্য বড় অর্জন। তবে ম্যাচের আগে নিজেদের ওপর বিশ্বাস ছিল দলের। সেই আত্মবিশ্বাসই জয়ের অন্যতম চাবিকাঠি হিসেবে কাজ করেছে।

মিরাজ জানান, কঠিন কন্ডিশনে সঠিক সময়ে ব্যাটিং ও বোলিং করতে পারাটাই দলের সাফল্যের মূল কারণ। প্রথম ইনিংসে তানজিদ হাসান তামিমের ব্যাটিং, এরপর নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের গুরুত্বপূর্ণ ইনিংস এবং শেষ দিকে লোয়ার অর্ডারের ব্যাটারদের সঙ্গে তার জুটি বাংলাদেশকে বড় সংগ্রহ গড়তে সহায়তা করেছে।

নিজের ৬৫ রানের ইনিংস প্রসঙ্গে মিরাজ বলেন, লোয়ার অর্ডারের ব্যাটাররা তাকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন। তাদের উপস্থিতির কারণেই তিনি রান করতে পেরেছেন।

অধিনায়ক নাজমুল হোসেন শান্তর প্রশংসা করে মিরাজ বলেন, শান্ত খুব ভালো অধিনায়ক এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি হাসান মাহমুদের প্রথম ইনিংসে ছয় উইকেট এবং দ্বিতীয় ইনিংসে স্পিনারদের ছয় উইকেট নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

দেশবাসী ও মাঠে উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ জানিয়ে মিরাজ বলেন, এই জয় দেশের মানুষের জন্য গর্বের মুহূর্ত। সমর্থকেরা বিশ্বাস করেছিলেন বাংলাদেশ ম্যাচটি জিততে পারবে, আর সেই বিশ্বাস দলকে জয়ের পথে এগিয়ে দিয়েছে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments