ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেয়নি তার দেশ। এছাড়া কাতার ও পাকিস্তানের মাধ্যমে বার্তা আদান-প্রদানকে আলোচনা হিসেবে গণ্য করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।
ইরানের সংবাদমাধ্যম শরারা নিউজকে আরাগচি বলেন, ওমানের সঙ্গে পৃথক আলোচনা ছিল হরমুজ প্রণালির মধ্য দিয়ে একটি সমুদ্রপথ নির্ধারণের বিষয়ে। তিনি বলেন, জলপথটির মধ্য দিয়ে নৌ চলাচল পুনরায় শুরু করতে হলে যুক্তরাষ্ট্রকে কিছু শর্ত পূরণ করতে হবে।
এমন এক সময় তিনি এই মন্তব্য করলেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন যে তিনি শিগগিরই জলপথটিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের অংশ হিসেবে ঘোষণা করবেন। এছাড়া দাবি করেন যে ইরান ব্যাপকভাবে পরাজিত হচ্ছে।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের একটি পুলিশ একাডেমিতে রাজনৈতিক সমাবেশে ট্রাম্প হেসে বলেন, খুব শিগগিরই আমি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের একটি ভূখণ্ড হিসেবে ঘোষণা করব। এটা সত্যি।
সুত্রঃ স্টার নিউজ
0 Comments