Header Ads Widget

Responsive Advertisement

তৃতীয়বারের মতো জুটি বাঁধছেন শাকিব-ইধিকা

 

দুই সিনেমায় জুটি বেঁধে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন শাকিব খান ও ইধিকা পাল। এবার নতুন সিনেমা ‘নিঃস্ব’-কে ঘিরে আবারও আলোচনায় এসেছে জনপ্রিয় এই জুটি।

নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাটিতে শাকিব খানের অভিনয় ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। তবে নায়িকা এখনো চূড়ান্ত হয়নি। সম্ভাব্য নায়িকাদের তালিকায় কলকাতার অভিনেত্রী ইধিকা পাল রয়েছেন বলে জানিয়েছেন নির্মাতা।

বাংলাদেশি গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন, এখনো কোনো অভিনেত্রীর সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়নি। তবে আগামী এক সপ্তাহের মধ্যে নায়িকা বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

শাকিব খান ও ইধিকা পাল প্রথমবার জুটি বাঁধেন ২০২৩ সালে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমায়। ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। এরপর ২০২৫ সালে মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ সিনেমায় আবারও একসঙ্গে দেখা যায় তাদের। সিনেমাটিতেও তাদের রসায়ন দর্শকদের প্রশংসা কুড়ায়।

এদিকে ‘নিঃস্ব’ সিনেমার চিত্রনাট্যের কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবর থেকে সিনেমাটির শুটিং শুরু হতে পারে।

পরিচালক জানিয়েছেন, নতুন সিনেমায়ও শাকিব খানকে অ্যাকশনধর্মী চরিত্রে দেখা যাবে। তবে গল্প ও উপস্থাপনায় থাকবে নতুনত্ব। আগামী বছরের রোজার ঈদে সিনেমাটি মুক্তির লক্ষ্য নিয়ে এগোচ্ছে নির্মাতা দল।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments