Header Ads Widget

Responsive Advertisement

অবশেষে দীর্ঘদিনের সঙ্গীকে বিয়ে করলেন রোনালদো

 

বিশ্বকাপ না জিতলেও উদযাপনের বড় উপলক্ষ পেয়েছেন পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেসকে মঙ্গলবার (১১ আগস্ট) পর্তুগালের ক্যাসকাইসে এক অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেছেন তিনি। অনুষ্ঠানে তাদের পাঁচ সন্তানও উপস্থিত ছিল।

বিয়ের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরাই প্রকাশ করেন রোনালদো ও জর্জিনা। ইনস্টাগ্রামে বিয়ের আংটির একটি ছবি পোস্ট করে তারা লেখেন, ‘সি❤️জি।’ পরে রোনালদোর এক প্রতিনিধি তাদের বিয়ের বিষয়টি নিশ্চিত করেন।

ওই প্রতিনিধি জানান, মঙ্গলবার পর্তুগালের ক্যাসকাইসে ব্যক্তিগত ও ঘনিষ্ঠ এক অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেছেন রোনালদো ও জর্জিনা। এর মধ্য দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী হয়েছেন।

বাগদানের প্রায় এক বছর পর বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন এই তারকা জুটি। ২০২৫ সালের আগস্টে জর্জিনা বড় একটি হীরার আংটির ছবি প্রকাশ করে তাদের বাগদানের খবর জানিয়েছিলেন। ধারণা করা হয়, আংটিটির মূল্য ৩০ লাখ থেকে ৫০ লাখ ডলারের মধ্যে।

৪১ বছর বয়সী রোনালদো বিশ্বের অন্যতম সফল ও জনপ্রিয় ফুটবল খেলোয়াড়। অন্যদিকে ৩২ বছর বয়সী জর্জিনা রদ্রিগেস একজন ইনফ্লুয়েন্সার ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যক্তিত্ব।

রোনালদো ও জর্জিনার দুই মেয়ে—মার্টিনা ও বেলা এসমেরালদা। এ ছাড়া সারোগেট মায়ের মাধ্যমে জন্ম নেওয়া রোনালদোর আরও তিন সন্তান রয়েছে—ক্রিশ্চিয়ানো জুনিয়র এবং যমজ সন্তান মাতেও ও ইভা।

দীর্ঘদিনের সম্পর্কের পর এবার আনুষ্ঠানিকভাবে একসঙ্গে নতুন অধ্যায়ে পা রাখলেন বিশ্বের অন্যতম আলোচিত এই জুটি।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments