Header Ads Widget

Responsive Advertisement

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন শুরু

 

যান্ত্রিক ত্রুটির কারণে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টা ৪৩ মিনিটে ইউনিটটির উৎপাদন পুনরায় চালু করা হয় বলে জানিয়েছেন কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক।

কেন্দ্র সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ১ নম্বর ইউনিটের একটি পাম্পে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। নিরাপত্তার কারণে ইউনিটটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। পরে ত্রুটি মেরামত শেষে শনিবার সকালে পুনরায় উৎপাদন শুরু হয়।

বর্তমানে কেন্দ্রটির ৩ নম্বর ইউনিটও চালু রয়েছে। এই ইউনিট থেকে জাতীয় গ্রিডে ১৭০ থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

তবে তিন ইউনিটের মধ্যে ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে। ফলে বর্তমানে ১ ও ৩ নম্বর ইউনিটের উৎপাদনের ওপরই কেন্দ্রটির বিদ্যুৎ সরবরাহ নির্ভর করছে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments