Header Ads Widget

Responsive Advertisement

বেবি বাম্প দেখিয়ে দ্বিতীয় বিয়ের খবর জানালেন মৌসুমী

 বেবি বাম্প দেখিয়ে দ্বিতীয় বিয়ের খবর জানালেন মৌসুমী


গত মার্চ মাসে বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ করে আলোচনায় এসেছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। সেই ঘটনার কয়েক মাসের মধ্যেই দ্বিতীয় বিয়ে ও মা হওয়ার সুখবর জানিয়ে ভক্ত-অনুরাগীদের চমকে দিয়েছেন তিনি।

শুক্রবার (৩ জুলাই) রাজধানীতে আয়োজিত ‘চরকি কার্নিভ্যাল’-এ উপস্থিত হয়ে একসঙ্গে দুটি সুখবর জানান অভিনেত্রী। এ সময় প্রথমবারের মতো সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন তার স্বামী আবদুল ওয়াদুদকে।

মা হওয়ার অনুভূতি প্রকাশ করে মৌসুমী হামিদ বলেন, “আমি সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্যই প্রথম বাইরে এসেছি। জানতাম এখানে অনেকেই থাকবে, সবার সঙ্গে দেখা হবে। তাই স্বামীকে সঙ্গে নিয়ে এসেছি মা হওয়ার খবরটি জানাতে।”

এতদিন বিষয়টি গোপন রাখার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “অনেকেই ভুলভাবে খবর প্রকাশ করতে পারে—এই ভেবেই কাউকে কিছু জানাইনি। তাই চরকি কার্নিভ্যালেই সবাইকে একসঙ্গে সুখবরটি দিতে চেয়েছি। আমি এবং আমার অনাগত সন্তান দুজনই ভালো আছি। জীবনের এক নতুন অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছি। সবার কাছে দোয়া চাই।”

কবে বিয়ে করেছেন—এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী জানান, বেশ কিছুদিন আগেই তাদের বিয়ে হয়েছে। তবে এই মুহূর্তে তিনি বিয়ের চেয়ে মাতৃত্বের আনন্দ উপভোগ করতেই বেশি মনোযোগী।

নিজের স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে মৌসুমী হামিদ বলেন, “আমরা দীর্ঘ ১৪ বছরের পুরোনো বন্ধু। আমাদের মধ্যে অনেক বিষয়ে মিল ছিল। সেই কারণেই আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। সবার কাছে আমাদের জন্য দোয়া চাই।”

এ সময় অনুষ্ঠানে উপস্থিত অভিনেত্রী মুমতাহিনা টয়া, সৈয়দ জামান শাওনসহ শোবিজ অঙ্গনের অনেকেই মৌসুমী হামিদকে শুভেচ্ছা জানান। টয়া তাকে জড়িয়ে ধরে অনাগত সন্তানের সুস্থতা ও সুন্দর ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments