Header Ads Widget

Responsive Advertisement

‘জুলাই পদযাত্রা’ করতে গোপালগঞ্জে যাচ্ছে না এনসিপি

 ‘জুলাই পদযাত্রা’ করতে গোপালগঞ্জে যাচ্ছে না এনসিপি


‘জুলাই পদযাত্রা’ করতে গোপালগঞ্জে যাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘নিরাপত্তাসংক্রান্ত কিছু বিষয়ের কারণে’ গোপালগঞ্জ বাদ দিয়ে আপাতত ৬৩ জেলায় অনুষ্ঠিত হবে এই পদযাত্রা। তবে ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবসে’ গোপালগঞ্জে দোয়া ও মোনাজাত করবেন এনসিপির স্থানীয় নেতা–কর্মীরা।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় ঢাকার বাংলামোটরে এক সংবাদ সম্মেলনে ৬৪ জেলায় এই কর্মসূচি পালনের কথা জানান দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। তবে এক ঘণ্টা পর গোপালগঞ্জ বাদ দিয়ে সংশোধিত তালিকা প্রকাশ করা হয়।

‘জুলাই পদযাত্রা’ করতে গোপালগঞ্জে না যাওয়ার বিষয়টি স্টার নিউজকে নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

তিনি বলেন, গোপালগঞ্জের প্রতি এনসিপির কোনো বিদ্বেষ নেই। তবে এবারের পদযাত্রার মূল লক্ষ্য হলো যেসব উপজেলায় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া হয়েছে, সেসব এলাকায় আগে পৌঁছানো।

তিনি জানান, গোপালগঞ্জে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার কাজ চলছে। সেখানে প্রার্থী ঘোষণা করা হলে দ্বিতীয় ধাপে পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments