টানা দুই দফা দাম বৃদ্ধির পর দেশের বাজারে কমেছে তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে, যা শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন নির্ধারিত মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে বিক্রয় মূল্যের বাইরে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের নকশা ও কাজের ধরন অনুযায়ী নির্ধারিত মজুরি পৃথকভাবে প্রযোজ্য হবে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হলো—
২২ ক্যারেট: ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা
২১ ক্যারেট: ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা
১৮ ক্যারেট: ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা
সনাতন পদ্ধতির স্বর্ণ: ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের পরিবর্তন এবং স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments