Header Ads Widget

Responsive Advertisement

স্বপ্নভঙ্গ হলেও শূন্য হাতে নয়, কত টাকা নিয়ে বাড়ি ফিরছে ব্রাজিল

স্বপ্নভঙ্গ হলেও শূন্য হাতে নয়,

কত টাকা নিয়ে বাড়ি ফিরছে ব্রাজিল




বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। মাঠের পারফরম্যান্স প্রত্যাশা পূরণ না করলেও আর্থিক দিক থেকে বড় অঙ্কের পুরস্কার নিয়েই দেশে ফিরছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

ফিফার নির্ধারিত পুরস্কার কাঠামো অনুযায়ী, শেষ ষোলো থেকে বিদায় নেওয়া প্রতিটি দল পাবে ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এছাড়া বিশ্বকাপে অংশগ্রহণের জন্য প্রতিটি দলকে ১ কোটি ৫ লাখ মার্কিন ডলার দেওয়া হয়েছে, যার মধ্যে ১৫ লাখ ডলার প্রস্তুতি ব্যয়ের জন্য বরাদ্দ ছিল।

সব মিলিয়ে ব্রাজিলের প্রাপ্তি দাঁড়াচ্ছে ২ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার। প্রতি ডলার প্রায় ১২৪ টাকা হিসাবে এর পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১৬ কোটি ২০ লাখ টাকা

এবারের বিশ্বকাপে মোট ৭২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার (প্রায় ৯ হাজার ১৫ কোটি ৮০ লাখ টাকা) পুরস্কার বিতরণ করছে ফিফা, যা ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি

পুরস্কার কাঠামো অনুযায়ী, চ্যাম্পিয়ন দল পাবে ৫ কোটি মার্কিন ডলার (প্রায় ৬২০ কোটি টাকা)। রানার্সআপ দলের জন্য রয়েছে প্রায় ৪৭৫ কোটি টাকা, তৃতীয় স্থান অধিকারী দল পাবে প্রায় ৪১৮ কোটি টাকা এবং চতুর্থ স্থান অধিকারী দলের জন্য বরাদ্দ প্রায় ৩৮৯ কোটি টাকা

মাঠের হতাশাজনক ফলাফল সত্ত্বেও সিবিএফের কোষাগারে যোগ হচ্ছে কয়েকশ কোটি টাকার এই পুরস্কার। ফুটবল বিশ্লেষকদের মতে, এই অর্থ ভবিষ্যতে ব্রাজিলের ফুটবল অবকাঠামো উন্নয়ন, তরুণ খেলোয়াড় তৈরির প্রকল্প এবং জাতীয় দলের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক 

Post a Comment

0 Comments