Header Ads Widget

Responsive Advertisement

বাংলাদেশীদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের

বাংলাদেশীদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের

 


প্রায় দুই বছর পর আবারও বাংলাদেশীদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত। আজ বৃহস্পতিবার (২৫ জুন) যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শন শেষে এ ঘোষণা দেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

হাইকমিশনার জানান, আবেদন শুরু হবে আগামী ২৮ জুন থেকে। প্রাথমিকভাবে আবেদন করা যাবে ঢাকাসহ ৫টি জেলা থেকে।

পাশাপাশি মেডিকেল ভিসা কার্যক্রম আগের মতো চালু থাকবে এবং ধীরে ধীরে ভিসা সেবার পরিধি আরও বাড়ানো হবে বলে জানান তিনি।

২০২৪ সালের মাঝামাঝি সময় থেকে বাংলাদেশীদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা সীমিত হয়ে পড়ে।

পরে ঢাকা ও দিল্লির মধ্যে আলোচনার পর ধাপে ধাপে ভিসা সেবা কার্যক্রম স্বাভাবিক করার উদ্যোগ নেয় দুই দেশ।


সুত্রঃ স্টার নিউজ

Post a Comment

0 Comments