Header Ads Widget

Responsive Advertisement

মাদারীপুরে বাঁশবোঝাই ট্রাক উল্টে চালক নিহত

মাদারীপুরে বাঁশবোঝাই ট্রাক উল্টে চালক নিহত


মাদারীপুরের রাজৈরে বাঁশবোঝাই একটি ট্রাক উল্টে চালক নিহত হয়েছেন। রোববার (২১ জুন) গভীর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেন মন্ডল (৪৫) নওগাঁ জেলার সাপাহার উপজেলার জয়পুর গ্রামের মৃত জফির উদ্দিন মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িমারী সীমান্ত এলাকা থেকে বাঁশবোঝাই করে বরগুনার উদ্দেশ্যে রওনা হয় ট্রাকটি। রাতের দিকে টেকেরহাট সেতুর ঢালে পৌঁছালে ট্রাকটির পেছনের একটি চাকা খুলে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের ওপর উল্টে পড়ে।

দুর্ঘটনার সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন চালক আবুল হোসেন। এ ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় দুর্ঘটনাকবলিত ট্রাক সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

মস্তফাপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, সোমবার (২২ জুন) সকালে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি থানার হেফাজতে রাখা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments