কুমিল্লায় বিআরটিসি বাস উল্টে আহত ১০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দিয়ে উল্টে গেছে একটি বিআরটিসি বাস। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।
বুধবার (১৭ জুন) দুপুরে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মৌন বসাক।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী বিআরটিসি বাসটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে থাকা উঁচু বিভাজকে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি উল্টে সড়কের ওপর আছড়ে পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। আহত যাত্রীদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
এসআই মৌন বসাক জানান, দুর্ঘটনায় কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments