Header Ads Widget

Responsive Advertisement

অভিন্ন প্রশ্নে নেওয়া হবে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

 অভিন্ন প্রশ্নে নেওয়া হবে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী



শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ মোট ১১টি শিক্ষা বোর্ডে যেসব বিষয়ে পাঠ্যক্রম ও বিষয়বস্তু অভিন্ন, সেসব বিষয়েও একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে।

সোমবার (২২ জুন) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ডিনস ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, “পরীক্ষা ব্যবস্থাকে আরও সমন্বিত ও মানসম্মত করতে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে শক্তিশালী করতে আগামী তিন মাসের মধ্যে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ প্রায় ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হবে।

শিক্ষাখাতে বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে ড. মিলন বলেন, “সরকার ২০২৭-২৮ অর্থবছরে শিক্ষাখাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সাড়ে ৩ শতাংশ এবং পরবর্তী অর্থবছরে ৪ শতাংশ বরাদ্দ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে।”

অনুষ্ঠানে শিক্ষা, গবেষণা ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ৫১ জন শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে ডিনস এবং ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments