Header Ads Widget

Responsive Advertisement

যশোরে একাধিক মামলার আসামিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

 যশোরে একাধিক মামলার আসামিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

যশোরের অভয়নগর উপজেলায় রিয়াজ হোসেন (২৯) নামে একাধিক মামলার এক আসামিকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ধলিরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

নিহত রিয়াজ হোসেন ধলিরগাতী গ্রামের মনসুর আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে অভয়নগর থানায় ডাকাতি, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিয়াজ এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে পরিচিত ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট অভিযোগও ছিল। মঙ্গলবার গভীর রাতে কে বা কারা তাকে বিদ্যালয় মাঠে নিয়ে গিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।

খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় রিয়াজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা ডা. মোহাম্মদ সবুজ জানান, রাত ২টার পর রিয়াজ হোসেন নামে এক যুবককে হাসপাতালে আনা হয়। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, দুর্বৃত্তদের হামলায় রিয়াজ হোসেন নিহত হয়েছেন। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদক সংক্রান্ত মোট ছয়টি মামলা রয়েছে। মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments