বুধবার ‘ব্যাংক হলিডে’ উপলক্ষে লেনদেন বন্ধ
অর্ধবার্ষিক হিসাব-নিকাশ সম্পন্ন করার লক্ষ্যে বুধবার (১ জুলাই) পালিত হবে ব্যাংক হলিডে। এ উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকে গ্রাহক পর্যায়ের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে দেশের পুঁজিবাজারের লেনদেনও।
তবে বাংলাদেশ ব্যাংক, সব তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয় এবং গুরুত্বপূর্ণ শাখাগুলো অভ্যন্তরীণ ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য খোলা থাকবে।
প্রতিবছর ১ জুলাই ব্যাংকগুলো বছরের প্রথম ছয় মাসের আর্থিক হিসাব চূড়ান্ত করে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে। এ কারণে দিনটি ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়।
ব্যাংক বন্ধ থাকায় একই দিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এও কোনো শেয়ার লেনদেন হবে না। কারণ শেয়ারবাজারের অধিকাংশ আর্থিক লেনদেন ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে।
উল্লেখ্য, প্রতি বছরের ৩১ ডিসেম্বর বার্ষিক আর্থিক হিসাব চূড়ান্ত করার জন্যও ব্যাংক খাতে একই ধরনের ব্যাংক হলিডে পালন করা হয়।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments