Header Ads Widget

Responsive Advertisement

রাজধানীর উত্তরায় অনুষ্ঠিত হলো Dhaka Community Business Club Ltd.-এর “Founders Connect”

রাজধানীর উত্তরায় অনুষ্ঠিত হলো Dhaka Community Business Club Ltd.-এর “Founders Connect”


ঢাকা, ২৭ জুন ২০২৬: 

গতকাল, ২৬ জুন ২০২৬, রাজধানীর উত্তরার একটি স্বনামধন্য পার্টি সেন্টারের ব্যাংকুয়েট হলে Dhaka Community Business Club Ltd.-এর উদ্যোগে অত্যন্ত আন্তরিক ও অনাড়ম্বর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “Founders Connect: History, Vision & Membership Journey” শীর্ষক বিশেষ আয়োজন। অনুষ্ঠানে ক্লাবের প্রতিষ্ঠার ইতিহাস, ভবিষ্যৎ পরিকল্পনা, লক্ষ্য ও উদ্দেশ্য, সদস্যদের জন্য সম্ভাব্য সুযোগ-সুবিধা এবং ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি উপস্থিত অতিথিদের সামনে ক্লাবের দীর্ঘদিনের পরিকল্পনা, নিরলস পরিশ্রম এবং সরকারি নিবন্ধন লাভের সফল যাত্রাও উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন Dhaka Community Business Club Ltd.-এর ফাউন্ডার প্রেসিডেন্ট ফরহাদ রেজা। তিনি তাঁর বক্তব্যে বলেন, “একটি শক্তিশালী ব্যবসায়িক কমিউনিটি গড়ে তুলতে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের কোনো বিকল্প নেই। Dhaka Community Business Club Ltd. দেশের উদ্যোক্তা ও পেশাজীবীদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।” অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সেকান্দার সায়েন, ফাউন্ডার ডিরেক্টর (অপারেশন) তাহসিন তামান্না, ফাউন্ডার ডিরেক্টর (ফাইন্যান্স) লুতফর রহমান এবং ডিরেক্টর ফরহাদুর রহমান হামিম ও আয়েশা সিদ্দিকা। তাঁরা ক্লাবের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সদস্য উন্নয়ন, ব্যবসায়িক সংযোগ বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, করপোরেট ব্যক্তিত্ব, ট্রেড ব্যবসায়ী, চাকরিজীবী, অ্যাডভোকেট, ব্যারিস্টারসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সফটজিনো টেকনোলজিস ও বারনোই হোল্ডিংস-এর কর্ণধার হাফিজুর রহমান,দ্যা লিগ্যাল ইরা-এর ব্যারিস্টার সালেকুজ্জামান এবং রাজু হামিদ, বাংলা এ্যফেয়ারস। তাঁরা উদ্যোক্তাদের মধ্যে কার্যকর নেটওয়ার্কিং, পারস্পরিক সহযোগিতা এবং ব্যবসায়িক নেতৃত্ব বিকাশে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।



অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ পর্ব ছিল ফাউন্ডার মেম্বার সম্মাননা ও সার্টিফিকেট প্রদান। এ সময় ক্লাবের ফাউন্ডার মেম্বারদের হাতে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ সনদ (Certificate of Membership) তুলে দেওয়া হয়। সার্টিফিকেটপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জনাব অমিত ঘোষ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ক্যানভাস এলায়েন্স, জনাব এ.কে.এম. রতন, এজিএম, সিমেক গ্রুপ, জনাব আবু বাকার সিদ্দিক রাসেল, স্বত্তাধিকারী-এন.এইচ ইন্টারন্যাশনাল ও জনাব হাসান রেজা। এছাড়াও ক্লাবের অন্যান্য ফাউন্ডার মেম্বারদেরও সম্মাননা ও সার্টিফিকেট প্রদান করা হয়। আয়োজকরা জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে ক্লাবের উন্নয়ন ও অগ্রযাত্রায় তাঁদের অবদানকে স্বীকৃতি জানাতেই এই সম্মাননা প্রদান করা হয়েছে।



অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের পেছনে প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা প্রদান করে দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বারনোই হোল্ডিংস, বারনোই ফ্যাশন, সফটজিনো টেকনোলজিস, দ্যা লিগ্যাল ইরা, ইন্টেরিয়র জোন বিডি, ইউনিফ্লেক্স লিমিটেড, অ্যাটোমি গ্লোবাল, সায়োন অ্যান্ড অ্যাসোসিয়েটস, তান-রাত ইনস্টিটিউট, উইনিক ওয়ান ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল, ক্যানভাস এলায়েন্স, ক্যানভাস ইন্টেরিয়র স্টুডিও, গাপুসগুপুস খাই, শোকাস্ট স্টুডিও, এন.এইচ. ইন্টারন্যাশনাল এবং নিলয় ডুও। অনুষ্ঠানের মিডিয়া কাভারেজ পার্টনার হিসেবে দায়িত্ব পালন করে Bangla Affairs এবং Tahad News24। উল্লেখ্য, Dhaka Community Business Club Ltd. ইতোমধ্যে সরকারি নিবন্ধনপ্রাপ্ত একটি ব্যবসায়িক সংগঠন হিসেবে উদ্যোক্তা, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবীদের মধ্যে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। “Founders Connect” আয়োজনের মাধ্যমে ক্লাবটি তাদের ইতিহাস, ভিশন, মূল্যবোধ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সদস্য ও শুভানুধ্যায়ীদের সামনে তুলে ধরে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ দেশের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা, নেতৃত্বের বিকাশ এবং টেকসই ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments