Header Ads Widget

Responsive Advertisement

কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে

 কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে


কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল ৭টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২৬ ফ্লাইটে মরদেহগুলো সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।

মরদেহ গ্রহণের জন্য বিমানবন্দরে আগে থেকেই উপস্থিত ছিলেন নিহতদের স্বজনরা। কফিনগুলো বিমান থেকে নামানোর পর শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে বিমানবন্দর এলাকা ভারী হয়ে ওঠে।

পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে মরদেহগুলো নিহতদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন।

হস্তান্তর শেষে অ্যাম্বুলেন্সযোগে মরদেহগুলো কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকায় তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে নেওয়া হয়। সেখানে ধর্মীয় আনুষ্ঠানিকতা ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

উল্লেখ্য, গত ২১ জুন কাতারের শাহানিয়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজনই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা ছিলেন।

নিহতরা হলেন ঝিংগাবাড়ী ইউনিয়নের আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের জসিম উদ্দিন, আগতালুক গ্রামের মস্তাক আহমদ, একই গ্রামের জুবায়ের আহমদ এবং দক্ষিণ বাণীগ্রাম ও নিজ গাছবাড়ী গ্রামের কাদের আহমদ।

এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে নিজ এলাকায়ও শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments