Header Ads Widget

Responsive Advertisement

কলকাতায় মোশাররফ করিমকে ঘিরে অপ্রীতিকর ঘটনা, কী ঘটেছিল?

 

কলকাতায় মোশাররফ করিমকে ঘিরে অপ্রীতিকর ঘটনা, কী ঘটেছিল?



দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে ঘিরে কলকাতায় একটি অপ্রীতিকর ঘটনার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে অভিনেতার পরিবার এ ধরনের ঘটনার সত্যতা নাকচ করেছে।

মঙ্গলবার প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে দাবি করেন, কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেলের সামনে স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁইকে নিয়ে হাঁটার সময় কয়েকজন ব্যক্তি মোশাররফ করিমকে উদ্দেশ করে কটূক্তি করেন।

পোস্টে আরও দাবি করা হয়, একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং হাতাহাতির মতো অবস্থার সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তি এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিনেতাকে নিরাপদ স্থানে যেতে সহায়তা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে ভক্ত ও অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে ঘটনার বিষয়ে নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে মোশাররফ করিমের স্ত্রী রোবেনা রেজা জুঁই সামাজিক মাধ্যমে প্রচারিত হামলার খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি জানান, তাদের সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেনি এবং সামাজিক মাধ্যমে যেভাবে বিষয়টি প্রচার করা হচ্ছে, তা সত্য নয়।

ঘটনাটি সম্পর্কে জানতে রাশেদ মামুন অপুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে জানান, বিষয়টি সম্পর্কে তিনি এখনও নিশ্চিত নন। কারণ, এ বিষয়ে মোশাররফ করিম বা তার পরিবারের সঙ্গে এখনো সরাসরি যোগাযোগ করতে পারেননি।

জানা গেছে, কোনো শুটিং বা পেশাগত কাজে নয়, ব্যক্তিগত অবকাশ যাপনের উদ্দেশ্যে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন মোশাররফ করিম ও তার স্ত্রী। কয়েক দিনের মধ্যেই তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments