Header Ads Widget

Responsive Advertisement

দেশে হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

 দেশে হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু


গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮৭ জন শিশু। রোববার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ৫২৯ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হামে প্রাণ হারিয়েছে আরও ৯১ শিশু। সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকায় ৪ জন, চট্টগ্রামে ১ জন, ময়মনসিংহে ১ জন এবং খুলনায় ১ জন শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, একই সময়ে সারা দেশে আরও ১ হাজার ২২১ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯ হাজার ১২ জনে।

এদিকে, আক্রান্তদের মধ্যে ৬৪ হাজার ২৬৩ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৬০ হাজার ৮৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments