Header Ads Widget

Responsive Advertisement

আমি ভুল করেছি, ক্ষমা চাই: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল

আমি ভুল করেছি, ক্ষমা চাই: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল



রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা আদালতে নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়েছেন।

রোববার (১৪ জুন) বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে জেল আপিলের শুনানিতে সোহেল রানা বলেন, তিনি আর্থিকভাবে অসচ্ছল এবং অটোরিকশা গ্যারেজে মিস্ত্রির কাজ করতেন। একই সঙ্গে তিনি মাদকাসক্ত ছিলেন বলেও আদালতে স্বীকার করেন।

তিনি দাবি করেন, মাদকাসক্ত ও নেশাগ্রস্ত অবস্থায় ঘটনাটি ঘটে এবং কীভাবে তা ঘটেছে তিনি নিজেও বুঝতে পারেননি। আদালতের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, “আমি ভুল করেছি, আমি ক্ষমা চাই।”

অপর আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার নিজেকে নির্দোষ দাবি করে জেল আপিলে খালাস চেয়েছেন।

এর আগে চলতি মাসে বিচারিক আদালত রায়ে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে সকালে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তার নিখোঁজ হলে পরে স্থানীয়দের সহায়তায় আসামিদের ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান আসামিকে গ্রেপ্তার করে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments