Header Ads Widget

Responsive Advertisement

ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৮৯, হাসপাতালে সরঞ্জাম সংকট

 ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৮৯, হাসপাতালে সরঞ্জাম সংকট


ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৮৯ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ হাজার ৯৮০ জন। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সর্বশেষ হতাহতের এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (২৬ জুন) রাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিতদের উদ্ধারে স্থানীয় বাহিনীর পাশাপাশি আন্তর্জাতিক উদ্ধারকারী দলও অভিযান চালাচ্ছে। সহায়তা কার্যক্রমে অংশ নিয়েছে সুইজারল্যান্ডের ৮০ সদস্যের একটি উদ্ধারকারী দল এবং মেক্সিকোর ত্রাণকর্মীরা।

রাজধানী কারাকাস ও লা গুয়াইরা অঞ্চলে সারা রাত ধরে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এরই মধ্যে ধ্বংসস্তূপের নিচ থেকে এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ স্বজনদের খুঁজে পেতে বিভিন্ন স্থানে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন পরিবার-পরিজন।

লা গুয়াইরার এক চিকিৎসক বিবিসিকে জানান, রাজ্যটির দুটি প্রধান হাসপাতাল আহতদের চাপে কার্যত অচল হয়ে পড়েছে। হাসপাতালগুলোতে চিকিৎসা–সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

উল্লেখ্য, বুধবার (২৪ জুন) রাতে মাত্র এক মিনিটের ব্যবধানে রিখটার স্কেলে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে দ্বিতীয় ভূমিকম্পটি ১৯০০ সালের পর ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক 

Post a Comment

0 Comments