মধ্যরাতে রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে আগুন, নিহত ২
রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবনে অবস্থিত আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে।এতে দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ জুন) রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এসময় আল বারাকা টাওয়ারের ১২ তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ১১ ও ১৩ তলায়। এতে ভবনের অনেক বাসিন্দা আটকা পড়েন।
নিরাপদে বেরিয়ে আসা বাসিন্দারা জানান, ভবনটি আবাসিক হলেও যে তলায় আগুন লাগে, সেখানে আইনজীবীদের চেম্বার ছিল। সেখানে আটকে পড়া দুজন মুঠোফোনে উদ্ধার করার আকুতি জানালেও পরে তাদের সঙ্গে আর যোগাযোগ সম্ভব হয়নি।
পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মুমূর্ষু অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে তারা মারা যান বলে নিশ্চিত করেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব।
ফায়ার সার্ভিস জানায়, ভবনটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। এছাড়া নিয়মবহির্ভূতভাবে আবাসিক ভবনে অফিস ভাড়া দেয়া হয়েছিল।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সুত্রঃ স্টার নিউজ
0 Comments