Header Ads Widget

Responsive Advertisement

কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলায় রায় ২৮ জুন

 কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলায় রায় ২৮ জুন

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করে হত্যা এবং পৃথক আরও দুই হত্যা মামলার রায় আগামী ২৮ জুন ঘোষণা করা হবে।

সোমবার (১৫ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ যুক্তিতর্ক শেষে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন নির্ধারণ করেন।

এর মাধ্যমে এ মামলায় দ্বিতীয়বারের মতো রায়ের তারিখ ঘোষণা করা হলো। এর আগে ৪ মার্চ রায় ঘোষণার দিন ঠিক থাকলেও নতুন ডিজিটাল প্রমাণ দাখিলের জন্য প্রসিকিউশনের সময় আবেদনের পর তা স্থগিত করা হয়।

পরে প্রসিকিউশন মামলার একমাত্র গ্রেপ্তার আসামি চঞ্চল চন্দ্র সরকারের একটি স্বীকারোক্তিমূলক ভিডিও প্রমাণ হিসেবে উপস্থাপন করে। সেই প্রমাণের ওপর যুক্তিতর্ক শেষ হওয়ার পর নতুন করে রায়ের তারিখ নির্ধারণ করা হয়।

এ মামলায় মোট পাঁচজন আসামি রয়েছেন। তাদের মধ্যে একমাত্র গ্রেপ্তার আসামি সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানও এ মামলার আসামিদের মধ্যে রয়েছেন।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments