ইয়াবাসহ আটক ছাত্রদল নেতা, দল থেকে বহিষ্কার
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইটি ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। আটকের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তার মাদক সেবনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে তাকে এক সহযোগীর সঙ্গে মাদক সেবন করতে দেখা যায়।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে সাভার সদর ইউনিয়নের চাপাইন এলাকায় অভিযান চালিয়ে তাইসির খানকে আটক করা হয়। পরে তার মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
এদিকে ইয়াবাসহ আটক হওয়া এবং মাদক সেবনের ভিডিও প্রকাশের ঘটনা দলের ঊর্ধ্বতন নেতাদের নজরে এলে সংগঠনটি দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেয়। বিকেলে তাকে ছাত্রদলের সব ধরনের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments