Header Ads Widget

Responsive Advertisement

বিশ্ব চা দিবস আজ

বিশ্ব চা দিবস আজ


 আজ বিশ্ব চা দিবস। ২০১৯ সালের ২১ ডিসেম্বর জাতিসংঘ ২১ মে’কে আন্তর্জাতিক চা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এরপর ২০২০ সাল থেকে বিশ্বজুড়ে আনুষ্ঠানিকভাবে দিবসটি পালিত হয়ে আসছে।


চা বিশ্বের কোটি কোটি মানুষের সবচেয়ে জনপ্রিয় পানীয়গুলোর একটি। ন্যাশনাল টুডে’র তথ্যমতে, প্রতি সেকেন্ডে বিশ্বজুড়ে প্রায় ২৫ হাজার কাপ চা পান করা হয়। অর্থাৎ দিনে দুই বিলিয়নেরও বেশি কাপ চা পান করেন মানুষ।


আন্তর্জাতিক চা দিবস পালনের উদ্যোগ শুরু হয় ২০০৫ সালে। তখন শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়া, কেনিয়া, মালয়েশিয়া ও উগান্ডাসহ চা উৎপাদনকারী দেশগুলো একযোগে দিবসটি পালন করে। পরে ২০১৯ সালে জাতিসংঘ ২১ মে’কে বিশ্ব চা দিবস হিসেবে ঘোষণা দেয়। ২০২০ সালের ২১ মে প্রথমবারের মতো জাতিসংঘের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে দিবসটি পালিত হয়।


চায়ের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে চীনের নাম। প্রচলিত ধারণা অনুযায়ী, চায়ের আদি জন্মভূমি চীন। ১৬৫০ সালে সেখানে বাণিজ্যিকভাবে চা উৎপাদন শুরু হয়। ১৬০০ এর দশকে ইংল্যান্ডে চায়ের জনপ্রিয়তা বাড়তে থাকে এবং ধীরে ধীরে এটি বিশ্বজুড়ে একটি শিল্পে পরিণত হয়। ব্রিটিশ শাসনামলে ভারতীয় উপমহাদেশেও শুরু হয় চায়ের চাষ ও বাণিজ্যিক উৎপাদন।

ভারতবর্ষে ১৮১৮ সালে চায়ের বাণিজ্যিক চাষ শুরু হয়। পরে ১৮৫৫ সালে ব্রিটিশরা সিলেটে প্রথম চা গাছের সন্ধান পায়। এর দুই বছর পর, ১৮৫৭ সালে সিলেটের মালনীছড়ায় শুরু হয় বাণিজ্যিক চা চাষ। সেখান থেকেই ধীরে ধীরে দেশের চাশিল্পের বিস্তার ঘটে।

বর্তমানে দেশের সিলেট, মৌলভীবাজার ও চট্টগ্রাম অঞ্চলের ১৬০টির বেশি চাবাগানে কাজ করছেন হাজারো শ্রমিক। তবে শিল্পের গুরুত্বপূর্ণ অংশ হয়েও চা শ্রমিকদের জীবনমান এখনো অনেক পিছিয়ে। একজন শ্রমিকের দৈনিক মজুরি ১৭০ থেকে ১৮০ টাকার মধ্যে, যা দিয়ে পরিবার চালানো কঠিন বলে জানিয়েছেন শ্রমিকেরা।


তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments