Header Ads Widget

Responsive Advertisement

মসজিদে ঢুকে কলম দিয়ে মুসল্লিকে হত্যা

 মসজিদে ঢুকে কলম দিয়ে মুসল্লিকে হত্যা


সুত্রঃ স্টার নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে এক মুসল্লিকে কলম দিয়ে খুন করা হয়েছে। উপজেলার পশ্চিম লইয়ারকুল গ্রামের লইয়ারকুল জামে মসজিদে রোববার (৩ মে) ফজরের নামাজ চলাকালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পশ্চিম লইয়ারকুল গ্রামের বাসিন্দা হাফিজ উল্লা (৮০) এলাকায় টং দোকান দিয়ে ব্যাবসা করতেন। একই এলাকার শওকত আলীর ছেলে জসিম মিয়া (৩২) প্রায়ই দোকানে গিয়ে বাকিতে জিনিসপত্র নেয়ার চেষ্টা করতেন। এ নিয়ে উভয়ের মধ্যে শনিবার (২ মে) কথাকাটাকাটি হয়। রোববার সময় ফজরের নামাজ আদায় করতে প্রতিদিনের মতো লইয়ারকুল জামে মসজিদে যান হাফিজ উল্লা। ইমাম ছুটিতে থাকায় তিনি নিজেই আযান দেন। হাফিজ উল্লাসহ দুইজন নামাযে দাঁড়িয়ে এক রাকাত নামাজ শেষে দ্বিতীয় রাকাতের রুকুতে যান। এ সময় জসিম মিয়া পেছন থেকে হাফিজ উল্লাকে বলপয়েন্ট কলম দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে মসজিদের ভিতরেই তিনি লুটিয়ে পড়েন। সাথে থাকা অন্য মুসল্লির চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ গিয়ে জসিম মিয়াকে আটক করে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না স্টার নিউজকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় অভিযুক্ত জসিমকে আটক করা হয়েছে।

Post a Comment

0 Comments