মহাসড়কে অটোরিকশা চলাচলের দাবিতে সাভারে চালকদের বিক্ষোভ
সাভারে মহাসড়কে অটোরিকশা চলাচলের দাবিতে বিক্ষোভ করেছে অটোরিকশার চালকরা। শনিবার (৯ মে) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজার মোড় এলাকায় অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন। এরআগে বেলা ১২টার দিকে প্রায় আধা ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা।
আন্দোলনকারী রিকশাচালকরা বলেন, অটোরিকশার চালকরা সড়কে উঠলে পুলিশ বাধা দেয়। সড়কে উঠলেই অটোরিকশা আটকিয়ে পুলিশ মামলা দেয়। পরে অটোরিকশা চালকদের থেকে ২৬শ টাকা নেয়। কিন্তু মামলার কোনো কাগজ দেয় না হাইওয়ে পুলিশ। অনেক অটোরিকশাচালকরা এক দিনে এতো টাকা আয় করেন না। এতে বাড়ি থেকে টাকা এনে হাইওয়ে পুলিশদের টাকা দিতে হয়। এসময় আন্দোলনকারীরা অটোরিকশা সড়কে নিবিঘ্ন চলাচল দাবি ও মামলা দিয়ে হয়রানির বন্ধের দাবি জানান।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ইনচার্জ শাহ জাহান ঢাকা পোস্টকে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। অটোরিকশাচালকরা অযৌক্তিক দাবি করছে। মহাসড়কে অটোরিকশা চলাচল সর্ম্পূণ অবৈধ।
এ সময় তিনি আরও বলেন, অটোরিকশাচালকরা সড়কের পাশে অবস্থান নিয়েছে। তবে, যানবাহন চলাচল করছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক।
0 Comments