পুকুরে ভাসছিল একদিন বয়সী নবজাতকের গলাকাটা লাশ, মা আটক
বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নে একদিন বয়সী নবজাতক শিশুর গলাকাটা মরদেহ পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নবজাতকের মা নিপা আক্তার (২০) ও বর্তমান স্বামী দুলাল প্রামাণিককে আটক করেছে পুলিশ।
শনিবার (৯ মে) বেলা ১১টার দিকে সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা উত্তরপাড়া এলাকায় একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম আলী জানান, প্রাথমিকভাবে শিশুটিকে জন্মের পরই ব্লেড দিয়ে গলায় আঘাত করে পুকুরে ফেলে দেয়া হয়েছে বলে স্বীকার করেছেন মা নিপা। জানা গেছে, বাচ্চাটি তার আগের সংসারের।
বাচ্চা যখন ২ মাসের পেটে, তখন দুলালের সঙ্গে বিয়ে হয় নিপার। পুলিশ আরও জানায়, বাচ্চাটির বয়স একদিন এবং শিশুটি ছেলে সন্তান। নবজাতকের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সুত্র; স্টার নিউজ
0 Comments